পারিবারিক আদালতের রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়?

জেলা জজ আদালতে
সিনিয়র সহকারী জজ আদালতে
হাইকোর্ট বিভাগে
যুগ্ম জেলা জজ আদালতে

সঠিক উত্তর: জেলা জজ আদালতে

১৯। আপিল।-(১) উপ-ধারা (২)-এর বিধান সাপেক্ষে পারিবারিক আদালতের রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলাজজ আদালতে আপিল দায়ের করা যাইবে।(২) পারিবারিক আদালত কর্তৃক প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে নিম্নোক্ত ক্ষেত্রে আপিল করা যাইবে না, যথাঃ-(ক) The Dissolution of Muslim Marriages Act, 1939 (VIII of 1939)-এর ধারা ২(৮)(ঘ)-তে বর্ণিত কারণে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্র ব্যতীত, অন্য কোনো বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে; (খ) পঞ্চাশ হাজার টাকার অধিক নহে এইরূপ দেনমোহরের ক্ষেত্রে।(৩) এই ধারার অধীন কোনো আপিল সংশ্লিষ্ট রায়, ডিক্রি বা আদেশ প্রদানের তারিখ হইতে, উহার নকল সংগ্রহের জন্য প্রয়োজনীয় সময় বাদ দিয়া, ত্রিশ দিনের মধ্যে দায়ের করিতে হইবে;তবে শর্ত থাকে যে, জেলাজজ আদালত পর্যাপ্ত কারণে উক্ত মেয়াদ বৃদ্ধি করিতে পারিবেন।(৪) যে-কোনো আপিল -(ক) লিখিত আকারে হইবে; (খ) আপিলকারী যে-কারণে রায়, ডিক্রি বা আদেশের বিরোধিতা করিতেছে, তাহার উল্লেখ করিবে;(গ) পক্ষগণের নাম, বর্ণনা ও ঠিকানা উল্লেখ করিবে; এবং (ঘ) আপিলকারীর স্বাক্ষর বহন করিবে।
Bissoy MCQ

Related Questions

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকারবলে আপিল করা যাবে?
একজন ১ম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের ৩৭৯ ধারার অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামি guilty plead করায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের হলে নিচের কোনটি হতে পারে?

Next steps