কে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন?
ক
রাষ্ট্রপতি
খ
চিফ হুইপ
গ
প্রধানমন্ত্রী
ঘ
স্পীকার
সঠিক উত্তর: রাষ্ট্রপতি
’গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ সংবিধানের ৭২নং অনুচ্ছেদে সংসদের অধিবেশন নিয়ে বর্ণিত আছে। ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহবান, স্থগিত ও ভঙ্গ করিবেন। তবে শর্ত থাকে যে, ১২৩ অনুচ্ছেদের (৩) দফায় উল্লিখিত নব্বই দিন সময় ব্যতীত অন্যসময়ে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না।