আশীবিষ (আশীতে বিষ যার) কোন সমাস?
ক
তৎপুরুষ
খ
কর্মধারয়
গ
বহুব্রীহি
ঘ
অব্যয়ীভাব
সঠিক উত্তর: বহুব্রীহি
আশীতে বিষ যার = আশীবিষ। এটি একটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। কারণ, বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন: আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।