”মহেঞ্জোদারো” কোন সভ্যতার অংশ?

মিসর
সিন্ধু
রোমান
মেসোপটেমিয়া

সঠিক উত্তর: সিন্ধু

”মহেঞ্জোদারো” সিন্ধু সভ্যতার অংশ । মহেঞ্জোদারো ছিল প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর - বসতিগুলির মধ্যে অন্যতম। এটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এবং প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক। এই শহরের পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটিকে "একটি প্রাচীন সিন্ধু মহানগর" নামেও অভিহিত করা হয়। ১৯২২ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামের এক বাঙালি এই শহর আবিষ্কার করেন । ১৯৮০ সালে এ শহরটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয় ।
Bissoy MCQ

Related Questions

হরোপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
হরোপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত ?
হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার কেন্দ্রস্থল?
কোন সময়ে হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীর উৎপত্তি হয়েছিল?

Next steps