রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে?
ক
১৯১০ সালে
খ
১৯১৩ সালে
গ
১৯১৫ সালে
ঘ
১৯২১ সালে
সঠিক উত্তর: ১৯১৩ সালে
১৯১৩ সালে বিশ্বকবিকে বন্দিত করে নোবেল তুলে দেওয়া হয়। এশিয়ায় প্রথম কোন ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি সংস্করণ জন্য এই অনন্য সম্মানে ভূষিত হন। মোট ১৫৭ টি গীতিকবিতা সংকলিত এই বই বিশ্বের নানান দেশে প্রশংসিত হয়েছে।১৯১৩ সালে যখন রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান, তখন তিনিই ভারতের প্রথম নোবল প্রাপকের সম্মানে ভূষিত হন। শুধু তাই নয় কোন ইউরোপীয় হিসাবেও তিনিই প্রথম নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। এমনই এক অনন্য সম্মানের অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর। তবে খ্যাতির শিখরও তাঁকে সাহিত্যচর্চার নিপুণতা থেকে সরিয়ে রাখতে পারেনি।