কোনটিতে রক্তের লোহিত কণিকা তৈরি হয়?
কোনটিতে রক্তের লোহিত কণিকা তৈরি হয়? সঠিক উত্তর অস্থিমজ্জায়
রক্ত হচ্ছে তরল যোজক কলা, যার কোষগুলো (অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা) তরল ধাত্র প্লাজমাতে (Plasma) ভাসমান অবস্থায় থাকে। মানব রক্তে ৫৫% প্লাজমা থাকে, যাতে ৪৫% লোহিত রক্তকণিকা (Erythrocytes) থাকে।মানবদেহ নিয়মিতভাবে রক্ত উৎপাদন করে, যে প্রক্রিয়ার নাম হেমাটোপয়েসিস (Hematopoiesis)। মানবদেহে যখন লোহিত রক্তকণিকার প্রয়োজন হয়, তখন তার ইঙ্গিত হিসেবে কিডনি (Kidney) মানবদেহে এক ধরণের নির্দিষ্ট হরমোন (Hormones) উৎপাদন করে। ইঙ্গিত পেয়ে অস্থিমজ্জার (Bone Marrow) ভেতরে থাকা কোমল কলা (Soft tissue) লোহিত রক্তকণিকা উৎপাদন করে এবং রক্তে মিশে যায়। এভাবে শরীরের প্রয়োজনের ওপর ভিত্তি করে এই প্রক্রিয়া চলতে থাকে। রক্তকণিকা ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত বাঁচে।লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিন (Hemoglobin) অক্সিজেন পরিবহন করে। এই হিমোগ্লোবিনের জন্যই রক্তের রঙ লাল দেখা যায়।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025