বাক্যে সাধু ও চলিত রীতির মিশ্রণকে বলে-
ক
উপমার দোষ
খ
আঞ্চলিক দোষ
গ
গুরুচণ্ডালী দোষ
ঘ
বাহুল্য দোষ
সঠিক উত্তর: গুরুচণ্ডালী দোষ
সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচন্ডালী দোষ বলে। বাহুল্য দোষ হলো প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা এবং এর ফলে বাক্য তার যোগ্যতা গুণ হারিয়ে ফেলে। যেমন- দেশের সব আলেমগণই এখানে উপস্থিত । এখানে 'আলেমগণ’ শব্দ এর সঙ্গে ’সব' শব্দটি বাহুল্য দোষে দুষ্ট।