ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন?
ক
মীর মশাররফ হোসেন
খ
দীনবন্ধু মিত্র
গ
তারাচরণ শিকদার
ঘ
রামনারাণ তর্করত্ন
সঠিক উত্তর: দীনবন্ধু মিত্র
দীনবন্ধু মিত্র ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে "নীল দর্পণ" নাটক রচনা করেন। ১৮৬০ সালে এটি প্রকাশিত হয়। এ নাটক প্রকাশের জন্য প্রকাশক রেভারেন্ড লঙকে ১০০০ টাকা জরিমানা করা হয়।