মুজিব নগর সরকার গঠিত হয় কবে?

মুজিব নগর সরকার গঠিত হয় কবে? সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭১

মুজিবনগর (পূর্বনাম বৈদ্যনাথতলা) বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে গঠন করা হয়, এরপর তৎকালীন ভবেরপাড়ার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগরের) আম্রকাননে ১৭ এপ্রিল ১৯৭১ সালে সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এই স্থানের নামকরণ মুজিবনগর করেছিলেন। তখন সরকারি নথির শীর্ষে লেখা থাকত ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুজিবনগর’। সরকারের ঠিকানা ছিল মুজিবনগর। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী।মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।
Bissoy MCQ

Related Questions

মুজিব নগর সরকার গঠিত হয় কবে এবং শপথ গ্রহণ করে কবে?
মুজিব নগর সরকার ১৯৭১ সালের কোন তারিখে গঠিত হয়?
মুজিব নগর সরকার কত তারিখ এ গঠিত হয়?
মুজিব নগর সরকার গঠিত হয়-
মুজিব নগর সরকার গঠিত হয় কত সালে?
’মুজিব নগর সরকার’ কত তারিখে গঠন করা হয়?
মুজিব নগর সরকার কোন তারিখে শপথ নেয়?
বঙ্গবন্ধু শেখ মুজিব সরকার প্রধান হিসেবে কবে জরুরি কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন?