২০১০ সালে সাহিত্যে নোবেলজয়ী মারিও বার্গার য়োসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক
আর্জেন্টিনা
খ
মেক্সিকো
গ
পেরু
ঘ
কলাম্বিয়া
সঠিক উত্তর: পেরু
মারিও বার্গাস ইয়োসো পেরুর শীর্ষস্থানীয় কথাসাহিত্যিক ও গদ্যকার যিনি ২০১০ খ্রিষ্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার রাজনীতিস্নাত রচনাবলীতে ল্যাটিন আমেরিকায় ক্ষমতা ও দুর্নীতির অমানিশা তীব্র ও নিবিড়ভাবে চিত্রিত। বিংশ শতকের হিস্পানী লেখকদের মধ্যে তিনি অন্যতম প্রধান। তার রচিত উপন্যাস, নাটক এবং গদ্যগ্রন্থের সংখ্যা ৩০ - এর অধিক।