অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরনে ব্যবহৃত বিকারক কোনটি?
অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরনে ব্যবহৃত বিকারক কোনটি? সঠিক উত্তর Br2 দ্রবন
অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরনজৈব যৌগে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন (যেমনঃ ইথিন, প্রোপিন, বিউটিন ইত্যাদি) এদের মধ্যে কার্বন- কার্বন দ্বিবন্ধন বিদ্যামান থাকে। অ্যালকাইন (যেমনঃ ইথাইন, প্রোপাইন, বিউটাইন, ইত্যাদি) এদের মধ্যে কার্বন- কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকে। অ্যালকিন বা অ্যালকাইন আমরা দুটি পদ্ধতিতে সনাক্ত করতে পারি। ১. ব্রোমিন পরীক্ষা ২. বেয়ার পরীক্ষা বা জারণ পদ্ধতি। ব্রোমিন পরীক্ষাঃ ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইডে (CCl₄) দ্রবীভূত করে ব্রোমিনের 5% দ্রবন তৈরি করা হয়। ব্রোমিন এর দ্রবণ লাল বর্ণের হয়ে থাকে। অসম্পৃক্ত যৌগ যেমনঃ ইথিনের মধ্যে ব্রোমিন এর 5% দ্রবণ ফোঁটায় ফোঁটায় যোগ করলে যদি ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয় এবং 1,2-ডাই ব্রোমো ইথেন গঠন করে, তবে যৌগটি অসম্পৃক্ত। একই ভাবে অ্যালকাইন যেমনঃ ইথাইন শনাক্ত করা যায়।H₂C=CH₂+Br₂ ----->CH₂BrCH₂Brব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন না হলে যৌগটি সম্পৃক্ত। বেয়ার বা জারণ পরীক্ষাঃ এ পদ্ধতিতে ইথিন কে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ক্ষারীয় বা জলীয় দ্রবন দ্বারা জারিত করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বর্ণ বর্ণহীন হয় এবং ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। এ পরীক্ষার মাধ্যমে অসম্পৃক্ততা শনাক্ত করা যায়।2KMnO₄+2KOH -----> 2K₂MnO₄+H₂O+[O]H₂C=CH₂+H₂O+[O] -----> H₂C(OH)CH₂(OH)
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025