নিচের কোনটি কিটো-ইনল টটোমারিতা প্রদর্শন করে?
ক
মিথোক্সি প্রোপেন
খ
পেন্টন-2-ওয়ান
গ
প্রোপানল - 1
ঘ
প্রোপানোন
সঠিক উত্তর: প্রোপানোন
টটোমারিতা দ্রুত ও উভমুখী বিক্রিয়ার এক সমানু হতে অপর সমাণুতে রুপান্তরকে টটোমারিতা বলে। এ রুপান্তরটিতে বাস্তবিকভাবেই পাই ইলেক্ট্রন ও এক বা একাধিক প্রোটনের স্থানান্তর ঘটে। বস্তুত, যৌগে নতুন কার্যকরীমূলক সৃষ্টির মাধ্যমে নতুন সমানু বা যৌগ তৈরি হয়। টটোমারিতার একটি অত্যন্ত পরিচিত উদাহরণ হলো আলফা হাইড্রোজেন সংবলিত কার্বনিল যৌগ এবং ইনোল গঠন।