দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক
মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে
খ
মিউটেশনের মাধ্যমে সন্তানে সঞ্চারিত হয়
গ
হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম থাকে
ঘ
দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে
সঠিক উত্তর: দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে
দেহকোষ (Somatic cell) : বহুকোষী জীবের যেসব কোষ শুধুমাত্র জীবদেহ গঠন করে, কিন্তু জননে অংশ গ্রহণ করেনা তাদেরকে "দেহকোষ” বলে । পূর্বতন দেহকোষ থেকে নতুন দেহকোষ (কোষ বিভাজনের দ্বারা) সৃষ্টি হয় এবং এরা সাধারণত ডিপ্লয়েড (2n) সংখ্যক ক্রোমোজোম বহন করে ।