কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়?

CH3CH2 CHO
Cl3C-CHO
H-CHO
C6H5CHO

সঠিক উত্তর: CH3CH2 CHO

অ্যালডল ঘনীভবন বিক্রিয়া শর্ত-অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার একমাত্র শর্ত হলো, α-কার্বন পরমাণুতে অন্তত একটি হাইড্রোজেন পরমাণুর উপস্থিতি। অর্থাৎ যেসব অ্যালডিহাইড বা কিটোনে α-হাইড্রোজেন নেই, সেসব অ্যালডিহাইড ও কিটোন অ্যালডল বিক্রিয়া দেয় না। যেমন, অণুতে a-হাইড্রোজেন থাকায় ইথান্যাল, প্রোপান্যাল বা প্রোপানোন অ্যালডল বিক্রিয়া দেয়। আবার মিথান্যাল ও বেনজালডিহাইডে α-H না থাকায় তারা অ্যালডল বিক্রিয়া দেয় না।গুরুত্বপূর্ন নোট১। যেই যৌগ ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করেনা। কিন্তু ক্রস অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।২। অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় উৎপন্ন অ্যালডলকে নিরুদন করলে আলফা-বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়।   
Bissoy MCQ

Related Questions

অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কে দেয় ?
নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না?

Next steps