ক ও খ -এর বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ঃ ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
ক
৩১ঃ ১৬
খ
৫ঃ ২
গ
৭ঃ ১১
ঘ
৮ঃ ১৩
সঠিক উত্তর: ৩১ঃ ১৬
মনে করি, দশ বছর পূর্বে ক - এর বয়স ছিল ৭x এবং খ - এর ২x বছর সুতরাং, বর্তমানে ক - এর বয়স হবে ৭x + ১০ বছর খ - এর ” ” ২x + ১০ বছর প্রশ্নমতে, ৭x + ১০ + ২x + ১০ = ৭৪ বা, ৯x + ২০ = ৭৪ বা, ৯x = ৫৪ সুতরাং, x = ৬ সুতরাং, ক - এর বর্তমান বয়স ৭*৬ + ১০ = ৫২ বছর খ - এর ” ” ২*৬ + ১০ = ২২ বছর সুতরাং, ১০ বছর পর পিতার বয়স ও খ - এর বয়সের অনুপাত হবে (৫২ + ১০):(২২ + ১০) = ৬২:৩২ = ৩১:১৬