Abortion বলা হয় কত সপ্তাহের আগে?

Abortion বলা হয় কত সপ্তাহের আগে? Correct Answer ২৮

Abortion বলা হয় ২৮ সপ্তাহের আগে । একটি মেয়ের মাসিক শুরু হবার পর থেকে প্রতি মাসে একটি করে ডিম্বাণু পরিপক্হয়। এই ডিম্বাণু সাধারণত দুই মাসিকের মাঝামাঝি সময়ে ডিমের থলি থেকে ডিম্ববাহী নালীতে আসে। এই সময়ে যদি যৌন মিলন হয়, তাহলে পুরুষের শুক্রাণু যোনিপথ দিয়ে ডিম্ববাহী নালীতে গিয়ে পৌঁছে। সেখানে ডিম্বাণুর সাথে মিলিত হবার ফলে ভ্রুণ তৈরি হয়। একে গর্ভধারণ বলে। এই ভ্রুণ কয়েক দিন পর জরায়ুতে এসে পৌঁছে এবং সেখানে বড় হয়ে শিশুতে পরিণত হয়। গর্ভাবস্থাকে সাধারণত তিনটি ত্রৈমাসিক পর্যায়ে ভাগ করা যেতে পারে। প্রথম ত্রৈমাস হলো এক থেকে বারো সপ্তাহ পর্যন্ত এবং এর মধ্যে গর্ভসঞ্চার অন্তর্ভুক্ত রয়েছে। নিষিক্ত ডিম্ব ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে নিচে চলে এসে গর্ভাশয়ের মধ্যে আটকে যাওয়ার মাধ্যমে গর্ভসঞ্চার হয় যেখানে এটি ভ্রূণ ও গর্ভফুল গঠন করতে শুরু করে। প্রথম তিনমাসে গর্ভস্রাবের (ভ্রূণ বা ফিটাসের স্বাভাবিক মৃত্যু) অধিকতর সম্ভাবনা থাকে। দ্বিতীয় তিনমাস হল ১৩ থেকে ২৮ সপ্তাহ পর্যন্ত। দ্বিতীয় তিনমাসের মাঝামাঝি সময় থেকে ফিটাসের নড়াচড়া অনুভূত হতে পারে। ২৮ সপ্তাহের দিকে ৯০% এরও বেশি শিশু গর্ভাশয়ের বাইরে বেঁচে থাকতে পারে, যদি উচ্চমানের চিকিৎসাগত সেবা প্রদান করা যায়। তৃতীয় তিনমাস হলো ২৯ সপ্তাহ থেকে ৪০ সপ্তাহ পর্যন্ত ।
Bissoy MCQ

Related Questions

যে পন্যতিতে আগে ক্রয়কৃত মান আগে ছাড়া হয় তাকে কী বলে?
First trimester - এ Abortion হতে পারে __
First trimester abortion is due to
Recurrent midterm abortion may occur due to
কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে?