”অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের রচয়িতা কে?
ক
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
খ
শেখ মুজিবুর রহমান
গ
পল্লী কবি জসীমউদ্দীন
ঘ
ড. মুহাম্মদ শহীদুল্লা
সঠিক উত্তর: শেখ মুজিবুর রহমান
”অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের রচয়িতা শেখ মুজিবুর রহমান । অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।