বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?

ভারতচন্দ্র রায়
বিজয় গুপ্ত
মুকুন্দরাম চক্রবর্তী
কানা হরিদত্ত

সঠিক উত্তর: ভারতচন্দ্র রায়

বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় । রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পেড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে ‘রায়গুণাকর’ উপাধিতে ভূষিত করেন। অন্নদামঙ্গল ও এই কাব্যের দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর তার শ্রেষ্ঠ কীর্তি। সংস্কৃত, আরবি, ফারসি ও হিন্দুস্তানি ভাষার মিশ্রণে আশ্চর্য নতুন এক বাগভঙ্গি ও প্রাচীন সংস্কৃত ছন্দের অনুকরণে বাংলা কবিতায় নিপুণ ছন্দপ্রয়োগ ছিল তার কাব্যের বৈশিষ্ট্য। তার কাব্যের অনেক পঙ্‌ক্তি আজও বাংলা ভাষায় প্রবচনতুল্য। যথাযথভাবেই রবীন্দ্রনাথ তার কাব্যকে তুলনা করেন “রাজকণ্ঠের মণিমালা” - র সঙ্গে। তার আর একটি বিখ্যাত কাব্য সত্যপীরের পাঁচালী। ভারতচন্দ্র ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর সাথে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি হয়।
Bissoy MCQ

Related Questions

মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে?
নিচের কোন কবি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করলেও বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন? 
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক -এর প্রভাব অপরিসীম?
বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি?
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলসমান কবিদের উল্লেখযোগ্য অবদান কোনটি?
মধ্যযুগের বাংলা সাহিত্যে 'ইউসুফ জুলেখা' একটি_

Next steps