জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?

জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি? সঠিক উত্তর ঝরা পালক

জীবনানন্দ দাশের প্রথম কাব্য ঝরা পালক । জীবনানন্দের কাব্যগ্রন্থসমূহের প্রকাশকাল সম্পর্কে বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, কয়েকটি কাব্যগ্রন্থের একাধিক পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয়েছিল। নিচে কেবল প্রথম প্রকাশনার বৎসর উল্লিখিত। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়েছিল ১৯২৭ খ্রিষ্টাব্দে। এর দীর্ঘ কাল পর ১৯৩৬ - এ প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। ইত্যবসরে কবির মনোজগতে যেমন পরিবর্তন হয়েছে তেমনি রচনাকৌশলও অর্জন করেছে সংহতি এবং পরিপক্বতা। তার তৃতীয় কাব্যগ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয় ১৯৪২ - এ। এটি "কবিতাভবন সংস্করণ" নামে অভিহিত। সিগনেট প্রেস বনলতা সেন প্রকাশ করে ১৯৫২ - তে। বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতাসমূহ সহ পরবর্তী কবিতাগ্রন্থ মহাপৃথিবী ১৯৪৪ - এ প্রকাশিত। জীবনানন্দর জীবদ্দশায় সর্বশেষ প্রকাশিত গ্রন্থ সাতটি তারার তিমির (১৯৪৮)। ১৯৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুর কিছু আগে প্রকাশিত হয় জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা।
Bissoy MCQ

Related Questions

জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ কোনটি?
কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?
কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয় ?
জীবনানন্দ দাশের কাব্য নয় কোনটি?
কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
জীবনানন্দ দাশের প্রথম কাব্যগন্থ কোনটি?
জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতা সংগ্রহ-
জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
জীবনানন্দ দাশের প্রথম কর্মজীবন শুরু হয় কী হিসেবে?