“ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে” - ”ওগো' কোন ধরণের অব্যয় পদ?
ক
সমুচ্চয়ী অব্যয়
খ
অনুসর্গ
গ
অনন্বয়ী অব্যয়
ঘ
অনুকার অব্যয়
সঠিক উত্তর: অনন্বয়ী অব্যয়
অনন্বয়ী অব্যয়: যেসব অব্যয় পদ নানা ভাব বা অনুভূতি প্রকাশ করে, তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে। এগুলো বাক্যের অন্য কোন পদের সঙ্গে কোন সম্পর্ক না রেখে স্বাধীন ভাবে বাক্যে ব্যবহৃত হয়। যেমন- উচ্ছ্বাস প্রকাশে: মরিমরি! কী সুন্দর সকাল! স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশে: হ্যা, আমি যাব। না, তুমি যাবে না। সম্মতি প্রকাশে: আমি আজ নিশ্চয়ই যাব।