“সবাই উচ্চাবিলাষী । সবাই সুযোগ খুঁজছে ” । ‘সিরাজউদ্দৌলা’ নাটকে এ উক্তিটি কার?
ক
রাজবল্লভের
খ
সিরাজউদ্দৌলার
গ
মিরজাফরের
ঘ
মিরমর্দানের
সঠিক উত্তর: রাজবল্লভের
সিকান্দার আবু জাফর রচিত 'সিরাজউদ্দৌলা' চারটি অঙ্কে ও বারোটি দৃশ্যে বিন্যস্ত । নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে জগৎশেঠকে উদ্দেশ্য করে রাজবল্লভ বলেন: ‘’সবাই উচ্চাভিলাষী। সবাই সুযোগ খুঁজছে। তা না হলে রায়দুর্লভ মাসে মাসে -আমার কাছে থেকে যে বেতন পাচ্ছে তাতেই তার স্বর্গ হাতে পাবার কথা।"