রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক
চন্দ্রমুখ
খ
অরুপ রাঙ্গা
গ
ক্রোধানল
ঘ
বর্ণচোরা
সঠিক উত্তর: ক্রোধানল
রূপক কর্মধারয় সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে (উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, এবং যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান।) এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: ক্রোধ রূপ অনল= ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু= বিষাদসিন্ধু, মন রূপ মাঝি= মনমাঝি।