তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধ-পরিবাহীর রোধ(Resistivity)-

A হ্রাস পায়
B বৃদ্ধি পায়
C অপরিবর্তিত থাকে
D কোনটিই নয়

Correct Answer: হ্রাস পায়

অর্ধপরিবাহীতে ধাতব বন্ধন থাকে না। সমযোজী বন্ধন থাকে। যেমন Si অর্ধপরিবাহী। এর মধ্যে ক্যাটিনেশনের মাধ্যমে তৈরি হয় অসংখ্য Si-Si সমযোজী বন্ধন। তাপমাত্রা বৃদ্ধি করলে বন্ধনগুলো শক্তি শোষণ করে এবং কিছু বন্ধন ভেঙে যায়। এবং আরো শক্তি শোষণ করে Si এর যোজন স্তরের ইলেক্ট্রন নিউক্লিয়াসের আকর্ষণ উপেক্ষা করে Si পরামাণু থেকে বের হয়ে যায়। যার ফলে ফ্রি ইলেক্ট্রনের সংখ্যা বেড়ে যায়। ফ্রি ইলেক্ট্রন বেড়ে যাওয়ায় অর্ধপরিবাহিটির তড়িত পরিবাহিতা বৃদ্ধি পায়। আমরা জানি রোধ পরিবাহিতার ব্যস্তানুপাতিক। পরিবাহিতা বৃদ্ধি পেলে রোধ কমে যায়। এক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার যে তাপমাত্রা বৃদ্ধির কারণে খুব কম সংখ্যক ইলেক্ট্রন মুক্ত হবে। তাই পরিবাহিতাও খুব কম বাড়বে এবং রোধও খুব কম পরিমাণে কমে যাবে।আরেকটা কথা মনে রাখা দরকার যে পরিবাহীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটবে। কেননা ওতে আগে থেকেই অনেক ফ্রি ইলেক্ট্রন থাকে। আরো কয়েকটা ফ্রি ইলেক্ট্রন বেড়ে গেলে রোধের উপর এর প্রভাব খুবই নগন্য। আর এ ক্ষেত্রে তাপমাত্রার সাথে রোধ বাড়ার কারণ হল, ওখানে অনেক বেশি ফ্রি ইলেক্ট্রন থাকায় তাপমাত্রা বৃদ্ধি করলে তাদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়। যার ফলে রোধও বৃদ্ধি পায়।
Bissoy MCQ

Related Questions

তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতাঙ্ক কি হবে ?
তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধ -
একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা 300K পর্যন্ত বাড়ালে -
তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ-
তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব -
অর্ধপরিবাহীর রোধের তাপমাত্রা গুণাংক-
একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ালে এর আপেক্ষিক রোধের কি পরিবর্তন হবে? 

Next steps