জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি?

দুর্দিনের দিনলিপি
একাত্তরের ডায়রি
একাত্তরের স্মৃতি
একাত্তরের দিনগুলি

সঠিক উত্তর: একাত্তরের দিনগুলি

জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা একাত্তরের দিনগুলি। একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে, এরপর আরো অনেকবার এটি পুনঃমুদ্রিত হয়। বইটি ব্যক্তিগত দিনলিপি আকারে লেখা, যার শুরু ১৯৭১ সালের ১ মার্চ এবং সমাপ্তি সেই বছরের ১৭ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এতে উঠে এসেছে। বইটিতে তার সন্তান শফি ইমাম রুমী অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা দেয় এবং তার মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান।
Bissoy MCQ

Related Questions

জাহানারা ইমাম রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ কোনটি?
কোনটি জাহানারা ইমাম রচিত গ্রন্থ নয়?
‘জাহানারা ইমাম কর্তৃক একাত্তরের দিনগুলি রচিত হয়েছে- এটি কোন বাচ্যের উদাহরণ?
ইমাম আবু হানিফা (রহ.) কে ইমাম আজম বা বড় ইমাম বলার কারণ হচ্ছে-
জাহানারা ইমাম বাঙালি জাতির কাছে পরিচিত-

Next steps