"আষাঢ়ে" বৃষ্টি নামে ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক
কর্তায় ৭মী
খ
কর্মে ৭মী
গ
অপাদানে ৭মী
ঘ
অধিকরণে ৭মী
সঠিক উত্তর: অধিকরণে ৭মী
ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আঁধারকে অধিকরণ কারক বলে। বাক্যে 'আষাঢ়' বলতে একটি নির্দিষ্ট কাল বা সময়কে বোঝানো হয়েছে। মূলশব্দ আষাঢ় এর সাথে বিভক্তি যুক্ত হওয়ায় সপ্তমী বিভক্তি হয়েছে। সুতরাং সঠিক উত্তর অধিকরণে সপ্তমী।