দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য?
ক
ব্রায়োফাইট
খ
টেরিডোফাইট
গ
নগ্নবীজী
ঘ
গুপ্তবীজী
সঠিক উত্তর: গুপ্তবীজী
দ্বিনিষেক প্রক্রিয়া গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য | যেমন: আম, জাম, কাঁঠাল ইত্যাদি। দ্বি-নিষেক হলো ফুল উৎপাদনকারী (সপুষ্পক উদ্ভিদ ) উদ্ভিদের একটি জটিল নিষেক পদ্ধতি। এই প্রক্রিয়ায় দুটি পুং গ্যামেট (শুক্রাণু) এর সঙ্গে একটি স্ত্রী-গ্যামেটোফাইট (মেগাগ্যামেটোফাইট, এছাড়াও একে ভ্রূণথলি বলা হয়) অংশগ্রহণ করে । এটা শুরু হয় যখন একটি পরাগরেণু স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হয় ।