কোন প্রক্রিয়াটি কঠিন যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয় না?
কোন প্রক্রিয়াটি কঠিন যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয় না? সঠিক উত্তর পাতন
পাতনঃ কোনো তরল মিশ্রণ থেকে উপাদান পদার্থগুলোকে বিবিধ বাষ্পীভবন ও ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করা। এটা হতে পারে সম্পূর্ণভাবে পৃথক করা (খাঁটি উপাদান পদার্থের কাছাকাছি), অথবা এটা আংশিকভাবে পৃথকও হতে পারে যাতে মিশ্রণের ঐ পদার্থটির ঘনমাত্রা বাড়ে।পরিস্রাবণঃ যে পদ্ধতিতে তরলে মিশ্রিত অদ্রাব্য কঠিনের সূক্ষ্ম কণাগুলিকে ফিলটার কাগজের সাহায্যে পৃথক করা হয়, তাকে পরিস্রাবণ বলে।কেলাসনঃ কেলাসীভবন বা কেলাসন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে এমনভাবে কোনও বাষ্প, দ্রবণ বা গলিত পদার্থ থেকে একটি কঠিন পদার্থ গঠিত হয়, যার অভ্যন্তরে পরমাণু, অণু বা আয়নগুলি স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে কেলাস নামক একটি কাঠামোতে অত্যন্ত উচ্চমাত্রায় সুবিন্যস্ত হয়।ক্রোমাটোগ্রাফি হল মিশ্রণ থেকে উপাদান পৃথকীকরণের একটি বিশেষ পদ্ধতি । 1906 খ্রিস্টাব্দে রুশ বিজ্ঞানী মিখাইল টিভেত ( Mikhail Tsvett ) এই পদ্ধতি আবিষ্কার করেন । ক্রোমাটোগ্রাফি শব্দের অর্থ ' রঙিন লেখা ' ( colour writing ) । কোনো মিশ্রণ থেকে রঙিন উপাদানগুলিকে পৃথক করার কাজে মূলত এই পদ্ধতি ব্যবহার করা হয় ।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025