‘ঐকতান' রবীন্দ্রনাথের ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা ?
ক
৮
খ
৯
গ
১০
ঘ
১১
সঠিক উত্তর: ১০
“ঐকতান” রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের ১০ সংখ্যক কবিতা। কবির মৃত্যুর মাত্র চার মাস আগে ১৩৪৮ বঙ্গাব্দের (১৯৪১ সালে)পহেলা বৈশাখ ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৩৪৭ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা ‘প্রবাসী’ তে কবিতাটি ‘ঐকতান’-নামে প্রথম প্রকাশিত হয়।মূলবাণী : কবির আত্মসমালোচনা ও অপূর্ণতার স্বত:স্ফূর্ত স্বীকারোক্তিছন্দ : কবিতাটি সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতাটিতে ৮ + ৬ এবং ৮ + ১০ মাত্রার পর্বই অধিক। এতে কখনো কখনো ৯ মাত্রার অসমপর্ব এবং ৩ ও ৪ মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে। কবিতার গতি ধীর লয়ের।কবি ‘ঐকতান’ কবিতায় ব্যক্ত করেছেন – নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা।জীবনের সকল স্তরে পৌঁছাতে পারেনি – রবীন্দ্রনাথের কবিতা।রবীন্দ্রনাথের বাংলা কবিতার বিষয়গত সীমাবদ্ধতার দিকটি উন্মোচিত হয়েছে – ‘ঐকতান’ কবিতায়।‘ঐকতান’ কবিতায় স্বরসাধনা শব্দটি ব্যবহৃত হয়েছে – সুর বা সংগীত সাধনা অর্থে।কবির কাছে ভিক্ষালদ্ধ ধন হলো – জ্ঞান।নানা কবি নানা দিক থেকে ঢালে – গান। ‘ঐকতান’ কবিতার অসম পর্বের মাত্রা সংখ্যা – ৯।‘ঐকতান’ কবিতায় অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে- ৩ ও ৪ মাত্রার।