কোনটি ভেক্টর রাশির (Vector quantity) উদাহরণ নয়?
A
বেগ
B
ত্বরণ
C
বল
D
দ্রুতি
Correct Answer: দ্রুতি
ভেক্টর রাশিঃ যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদের ভেক্টর রাশি বলে। যেমন—সরণ, বেগ, ত্বরণ, ওজন ইত্যাদি। শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি বীজগণিতের নিয়মে হয় না।স্কেলার রাশিঃ যেসব ভৌত রাশির কেবলমাত্র মান আছে, কিন্তু কোন দিক বা অভিমুখ নেই, সেইসব রাশিকে স্কেলার রাশি বলে। স্কেলার রাশির উদাহরণ: দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, উষ্ণতা, ভর, সময় ইত্যাদি হল স্কেলার রাশি। কারন, এদের মান আছে, কিন্তু কোন দিক বা অভিমুখ নেই।