সরকারের শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান?

সরকারের শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান? সঠিক উত্তর রাজনৈতিক

ব্যবসায় পরিবেশ: যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে একটা অঞ্চলের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে তাকে ব্যবসায় পরিবেশ বলে।অর্থনৈতিক পরিবেশ: জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।রাজনৈতিক পরিবেশ: দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন- শৃঙ্খলা, রাজস্ব নীতি, বিনিয়োগ নীতি, শিক্ষানীতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশ: কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, শিক্ষা- সংস্কৃতি, রীতি-নীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকেই সামাজিক পরিবেশ বলে।

Related Questions

একটি দেশের শিক্ষানীতি কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
সরকারের সাক্ষরতা কর্মসূচি'— ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?