"অহঙ্কার" পতনের মূল ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক
কর্মে শূন্য
খ
করণে শূন্য
গ
অপাদানে শূন্য
ঘ
অধিকরণে শূন্য
সঠিক উত্তর: করণে শূন্য
করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক বা উপায়। কর্তা যা দিয়ে ক্রিয়া সম্পাদিত করে তাকে করণ কারক বলে। বাক্যে অহংকার পতনের মূল। এক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় কি উপায়ে পতনের মূল। তাহলে উত্তর আসে অহংকার দ্বারা। তাই এক্ষেত্রে অহংকার করণ কারক।