নিচের কোনটি দ্বারা রঞ্জনরশ্মি তৈরি হয়?
ক
আলফা রশ্মি
খ
ক্যাথোড রশি
গ
বিটা রশ্মি
ঘ
গামা রশ্মি
সঠিক উত্তর: ক্যাথোড রশি
রঞ্জনরশ্মি বা এক্স-রশ্মি (X-ray) বলতে আলোর চেয়ে অনেক ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের, মূলত ০.১ থেকে ১০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য পরিসরে এবং ৩x১০১৬ থেকে ৩x১০২০ হার্জের কম্পাংক পরিসরে অবস্থিত ও উচ্চ ভেদনক্ষমতাবিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণকে বোঝায়।ক্যাথোড রশ্মিঃ ক্ষরণ নলের মধ্যে 0.01 মিলিমিটার চাপে বাতাস রেখে দুই তড়িৎদ্বারের মধ্যে 10 হাজার ভোল্ট বা তার বেশি বিভব প্রভেদ সৃষ্টি করলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একরকম রশ্মি নির্গত হয়, এবং ক্ষরণ নলের কাচের দেওয়ালে আপতিত হয়ে প্রতিপ্রভা সৃষ্টি করে। বিজ্ঞানী গোল্ডস্টাইন এর নাম দেন ক্যাথোড রশ্মি