হৃদচক্র সম্পন্ন করতে ভেন্ট্রিকলের সিস্টোল ও ডায়াস্টোলের স্থিতিকাল যথাক্রমে-

0.3s ও 0.5s
0.3s ও 0.7s
0.1s ও 0.7s
0.1s ও 0.5s

সঠিক উত্তর: 0.3s ও 0.5s

হৃদচক্র সম্পন্ন করতে ভেন্ট্রিকলের সিস্টোল ও ডায়াস্টোলের স্থিতিকাল যথাক্রমে-0.3s ও 0.5sনিলয়ের সংকোচন (Contraction) বা সিস্টোল (Ventricular Systole) : রক্তপূর্ণ অবস্থায় নিলয়দ্বয় সংকুচিত হয়। ফলে নিলয়ের রক্তচাপ বৃদ্ধি পায়। তখন সেমিলিউনার কপাটিকাগুলো খুলে যায়, কিন্তু বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। রক্ত ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে এবং বাম নিলয় থেকে মহাধমনীতে প্রবেশ করে। এ দশার সময়কাল ০.৩ (শূন্য দশমিক তিন) সেকেন্ড।নিলয়ের প্রসারণ (Relaxation) বা ডায়াস্টোল (Ventricular Diastole) : নিলয়দ্বয় প্রসারিত হলে ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে আসে এবং বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে আসে। এ সময় বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা খোলা থাকে এবং সেমিলিউনার কপাটিকা বন্ধ থাকে। এ দশার সময়কাল ০.৫ (শূন্য দশমিক পাঁচ) সেকেন্ড।
Bissoy MCQ

Related Questions

মানব হৃদপিণ্ডে ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময়কাল কত?
 মানব হৃৎপিণ্ডে ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময়কাল কত?
বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
হৃৎপিন্ডের অ্যাট্রিয়াম চক্রের স্থিতিকাল-
ইবনে খালদুনের মতে কোনো রাজবংশের স্থিতিকাল কত বছর?
নিরক্ষীয় অঞ্চলে দিনের স্থিতিকাল কত ঘণ্টা? 

Next steps