অতিরিক্ত গ্লুকোজ মানবদেহের নিম্নের কোনটিতে পরিণত হয়?
ক
চর্বি
খ
গ্লাইকোজেন
গ
স্টার্চ
ঘ
সেলুলোজ
সঠিক উত্তর: গ্লাইকোজেন
অতিরিক্ত গ্লুকোজ মানবদেহের গ্লাইকোজেনে পরিণত হয় | গ্লাইকোজেন হল একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটি প্রাণীদেহের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলেও নীলাভ সবুজ শৈবাল (সায়ানোব্যাক্টেরিয়া) ও কতিপয় ছত্রাক (যেমন-ইস্ট)-এর খাদ্য উপাদান হিসেবে বিরাজ করে। গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো α-D-গ্লুকোজ। অ্যামাইলোপেকটিন এর মত এর অণু শৃঙ্খল ও শাখান্বিত।