পাকা আনারসে কোন এস্টার-এর উপস্থিতি পাওয়া যায়?
ক
বিউটাইল বিউটারেট
খ
পেন্টাইল অ্যাসিটেট
গ
অক্টাইল অ্যাসিটেট
ঘ
বেনজাইল অ্যাসিটেট
সঠিক উত্তর: বিউটাইল বিউটারেট
সাধারণত জৈব এসিড ও অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে। সুতরাং জৈব এসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে এস্টার বলে। জৈব অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের হাইড্রোজেন পরমাণু অ্যালকিল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে এস্টার বলে। এস্টারের সাধারণ আণবিক সংকেত CnH2nO2 ।