বাংলাদেশের কোন অঞ্চলকে '৩৬০ আউলিয়ার দেশ' বলা হয়?

বাংলাদেশের কোন অঞ্চলকে '৩৬০ আউলিয়ার দেশ' বলা হয়? সঠিক উত্তর সিলেট

বাংলাদেশের সিলেট অঞ্চলকে '৩৬০ আউলিয়ার দেশ' বলা হয়। শাহজালাল ও তার সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তাদের কারণেই সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। সিলেট বিজয়ের পরে শাহ জালালের সঙ্গী অনুসারী অনেক পীর দরবেশ সিলেটের আশ - পাশ শহর, জেলা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। সৈয়দ আলাউদ্দিনের মাজার কুইঘাটে নদীর তীরে ছিলো। নদী ভাঙনে তা বিলুপ্ত। তাঁর চার ছেলে। ১)সৈয়দ শাহ শামসুদ্দিন (র.), যার মাজার জগন্নাথপুরউপজেলার সৈয়দপুর গ্রামে। ২) সৈয়দ তাজ উদ্দিন (র.), যার মাজার বালাগঞ্জের শেরপুরের তাজপুরে। ৩) সৈয়দ বাহা উদ্দিন (র), যার মাজার গোলাপগঞ্জের ভাদেশ্বরে। ৪) সৈয়দ রুকুন উদ্দিন, যার মাজার রজনগরের কদমহাটা।
Bissoy MCQ

Related Questions

বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
বাংলাদেশের কোন অঞ্চলকে বার আউলিয়ার দেশ বলা হয়?
নিচের কোন স্থানের ভৌগোলিক উপনাম 'বারো আউলিয়ার দেশ?
বাংলাদেশের কোন অঞ্চলকে বরেন্দ্রভূমি বলা হয়?
প্রাচীনকালে বাংলাদেশের কোন অঞ্চলকে 'অনুত্তর বঙ্গ' বলা হতো
সেভেন সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে?
‘Hot Spot" বলা হয় কোন অঞ্চলকে?
প্রাচীনকালে ‘সমতট' বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হয়?
'Hot spot' বলা হয় কোন অঞ্চলকে ?