নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক (negative catalym)

A SO3
B Glycerine
C SO2
D Na

Correct Answer: Glycerine

যে সব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে, তাকে প্রভাবক বা অনুঘটক বলে। প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার গতি প্রভাবান্বিত প্রভাবন (catalysis) বলে।প্রভাবক 4 প্রকার১) ধনাত্মক প্রভাবক ২) ঋনাত্মক প্রভাবক ৩) অটো বা স্বয়ং প্রভাবক ৪) আবিষ্ট প্রভাবক। ধনাত্মক প্রভাবক: যে প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে তাকে ধনাত্মক প্রভাবক বলে। যেমন: পটাসিয়াম ক্লোরেট হতে অক্সিজেন প্রস্তুতির সময় ম্যাংগানিজ ডাইঅক্সাইড ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে।২) ঋনাত্মক প্রভাবক: যে প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়া-র স্বাভাবিক গতিকে হ্রাস করে তাকে ঋনাত্মক প্রভাবক বলে। যেমন: হাইড্রোজেন পারঅক্সাইড এর দ্রবণ ধীরে ধীরে বিয়োজিত হয়ে পানি ও অক্সিজেন উৎপন্ন হয়। এখানে এরা ঋনাত্মক প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়।৩) অটো প্রভাবক বা স্ব-প্রভাবক (Auto Catalyst): কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের একটি নিজেই প্রভাবকের ধর্ম সম্পন্ন হয় এবং তা নিজেই ঐ বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, তাকে অটো প্রভাবক বা স্ব-প্রভাবক বলে এবং এ বিষয়টিকে প্রভাবন বলা হয়।৪) আবিষ্ট প্রভাবক : কোনো বিক্রিয়ার একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে তার অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের বিক্রিয়া ঘটে; কিন্তু পৃথকভাবে তাদের মধ্যে কোনো বিক্রিয়া ঘটে না। তখন ঐ বিশেষ বিক্রিয়কটিকে পরের বিক্রিয়া আবিষ্ট প্রভাবক বলে এবং তার এরূপ ক্রিয়াকে আবিষ্ট প্রভাবন বলা হয়।
Bissoy MCQ

Related Questions

উক্ত প্রভাবক ছাড়াও যেসব প্রভাবক রয়েছে—
ঋণাত্মক প্রভাবক কোনটি?
কোনটি ঋণাত্মক প্রভাবক ?
কোনটি ঋণাত্মক প্রভাবক?

Next steps