“বিপদ সংকেতে সব সময় লাল আলো ব্যবহৃত হয়” আলোর কোন নীতির সাহায্যে এটি ব্যাখা করা যায়?
ক
আলোর বিক্ষেপণ
খ
আলোর বিচ্ছুরণ
গ
আলোর প্রতিফলন
ঘ
আলোর প্রতিসরণ
সঠিক উত্তর: আলোর বিক্ষেপণ
লাল আলো অনেক দূর থেকেও শনাক্ত করা যায়। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই লাল আলো বায়ুমন্ডলের অণু-পরমাণু দ্বারা কম বিক্ষিপ্ত হয়। তাই বিপদসংকেত হিসাবে লাল বর্ণকে ব্যবহার করা হয়।বিক্ষেপণঃ আলো কোন মাধ্যমে যাওয়ার পথে মাধ্যমের কণাগুলোর সাথে বাধাপ্রাপ্ত হয়ে দিক পরিবর্তন করে তাকে আলোর বিক্ষেপণ বলে। সূর্য থেকে আলোকরশ্মি বায়ুমন্ডল ভেদ করে ভূপৃষ্ঠে আসার সময় বায়ুমন্ডলের ধূলিকণা, গ্যাস ইত্যাদির উপর আপতিত হয়ে চারদিকে ছড়িয়ে পরে। এই ঘটনাটিকে আলোর বিক্ষেপণ বলে।