পদার্থবিদ্যার আওতায় আসে না কোনটি?
ক
Electromagnetism
খ
Astronomy
গ
Thermodynamics
ঘ
Anthropometry
সঠিক উত্তর: Anthropometry
Electromagnetism: যে যান্ত্রিক ব্যবস্থাপনায় তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পরের সমকোণে অবস্থান করে যে বিকিরণ(Radiation) উৎপন্ন করে তাকে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ(Electromagnetic Radiation) বলে। পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেক্ট্রন সর্বদা ঘূর্ণায়মান। ফলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে সৃষ্টি হয় চৌম্বক ক্ষেত্র।জ্যোতিবিদ্যা (Astronomy): পদার্থবিজ্ঞানের যে শাখায় বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথ, ধুমকেতু ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ জ্যোতিবিদ্যা হলো মহাবিশ্বে বিরাজমান বিভিন্ন গ্রহ, নক্ষত্র ও অন্যান্য জ্যোতিষ্কের গতি-প্রকৃতি সমন্ধীয় বিদ্যা।তাপগতিবিজ্ঞান (Thermodynamics): পদার্থবিজ্ঞানের একটি শাখা যেখানে তাপশক্তি ও তাপমাত্রা এবং এরসাথে শক্তি ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তাপগতিবিজ্ঞানের মূলনীতিগুলো বিজ্ঞান ও প্রকৌশলের সমস্ত শাখায় মৌলিকভাবে গুরুত্বপূর্ণ।নৃতত্ত্ব (Anthropometry): অ্যানথ্রোপোমেট্রি এমন একটি বিজ্ঞান যা একজন ব্যক্তির আকার, ফর্ম এবং কার্যকরী ক্ষমতার শারীরিক পরিমাপকে সংজ্ঞায়িত করে ।