চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে ---

মৌসুমী বায়ুর প্রভাবে
সামুদ্রিক বায়ুর প্রভাবে
স্থলবায়ুর প্রভাবে
আয়ন বায়ুর প্রভাবে

সঠিক উত্তর: সামুদ্রিক বায়ুর প্রভাবে

দিনের বেলা সূর্যের তাপে সমুদ্রবর্তী স্থল ভাগ সমুদ্রের পানি অপেক্ষা শীঘ্র ও অধিক উত্তপ্ত হয় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই সময় বায়ুর চাপের সমতা রক্ষার জন্য সমুদ্র থেকে শীতল ও উচ্চচাপ বিশিষ্ট যে বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয় তাকে সমুদ্র বায়ু বলে। এই সামুদ্রিক বায়ুর কারণে সমুদ্র উপকূলবর্তী চট্টগ্রাম সমুদ্র থেকে দূরবর্তী দিনাজপুর অপেক্ষা গ্রীষ্মকালে শীতল ও শীতকালে উষ্ণ থাকে।
Bissoy MCQ

Related Questions

Next steps