56টি ক্রোমোসোম বিশিষ্ট কোনো একটি জীবের মাতৃকোষের প্রথম মায়োটিক বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষ সমূহের প্রতিটিতে ক্রোমোসোমের সংখ্যা হবে -

ক 56
খ 112
গ 28
ঘ 224

সঠিক উত্তর: 28

মায়োসিস (Meiosis) ➞ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায় তা ই মায়োসিস ।মায়োসিস প্রক্রিয়াকে দুটি প্রধান পর্যায়ে ভাগ করা হয় ; যথা - (ক) মায়োসিস-১ ও (খ) মায়োসিস-২মায়োসিস-১ বা প্রথম মায়োটিক বিভাজনে ক্রোমোসোম সংখ্যা অর্ধেকে আনীত হয়, এজন্য একে রিডাকশনাল বা হ্রাসমূলক বিভাজনও বলা হয় আর অপরদিকে মায়োসিস-২ বা দ্বিতীয় মায়োটিক বিভাজনে ক্রোমোসোম সংখ্যা সমান থাকে, তাই একে সমীকরণিক বিভাজনও বলা হয় ।সুতরাং, প্রথম মায়োটিক বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষসমূহের প্রতিটিতে ক্রোমোসোমের সংখ্যা হবে ২৮
Bissoy MCQ

Related Questions

Next steps