রুই মাছের আঁইশ কোন ধরণের?

রুই মাছের আঁইশ কোন ধরণের? সঠিক উত্তর সাইক্লয়েড টাইপ

যেসব আঁইশ চাকতির মতো, প্রায় গোলাকার এবং কিনারা মসৃণ হয় তাদের সাইক্লয়েড আঁইশ বলে । রুই, কাতল, মৃগেল ইত্যাদি মাছে এধরনের আঁইশ থাকে । যেসব আঁইশ চাকতির মতো, কিন্তু এদের পশ্চাৎভাগ সূক্ষ্ম কণ্টকময় তাদের বলা হয় টিনয়েড আঁইশ । কৈ, ভেটকি ইত্যাদি মাছে এধরনের আঁইশ পাওয়া যায় । সিলাকান্থ ও লাংফিশদের আঁইশ রম্বস আকারের বা পাতসদৃশ গঠন দ্বারা গঠিত এবং এদের প্রান্তগুলো ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে । এসব আঁইশকে গ্যানয়েড আঁইশ বলে । এরা গ্যানয়েন নামক পুরু এনামেল জাতীয় বস্তুর আস্তরণযুক্ত । তরুণাস্থিযুক্ত মাছের আঁইশগুলো আণুবীক্ষণিক । এদের প্ল্যাকয়েড আঁইশ বলে । প্রতিটি আঁইশে একটি করে ত্রিকোণাকার বেসাল প্লেট থাকে এবং প্লেট থেকে তিনটি সূক্ষ্ম কাঁটা সৃষ্টি হয় ।

Related Questions

রুই মাছের আঁইশ কোন ধরনের ?
রুই মাছের আঁইশ কোন ধরনের?
কোন শতে রুই মাছের আঁইশ বেশি বৃদ্ধি পায়? 
রুই মাছের আঁইশ কে কি বলে?
রুই মাছের আঁইশ কী ধরনের ?