মূলীয় অমরা বিন্যাস দেখা যায় নিম্নের কোনটিতে?

মটর
সূর্যমূখী
সরিষা
তুঁত

সঠিক উত্তর: সূর্যমূখী

প্লাসেন্টেশন (Placentation) বা অমরাবিন্যাস :(i) মার্জিনাল (Marginal) বা একপ্রান্তীয় ➞ এক্ষেত্রে একপ্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়ের এক কিনার বরাবর প্লাসেন্টা থাকে । যেমন - মটরশুটি, শিম(ii) ফ্রি সেন্ট্রাল (Free central) বা মুক্তমধ্য ➞ এক্ষেত্রে গর্ভাশয়ে একটি প্রকোষ্ঠ থাকে এবং মধ্যঅক্ষে প্লাসেন্টা থাকে । যেমন - তুঁত, নুনিয়া শাক(iii) প্যারাইটাল (Paraietal) বা বহুপ্রান্তীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টাসমূহ থাকে পরিধীয় দেয়ালে । যেমন - শশা, লাউ, সরিষা(iv) বেসাল (Basal) বা মূলীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের গোড়ায় থাকে । যেমন - ত্রিধারা, সূর্যমুখী, ধান
Bissoy MCQ

Related Questions

কোনটিতে গাত্রীয় অমরা বিন্যাস পাওয়া যায়?
কোন গোত্রে এক প্রান্তীয় অমরা বিন্যাস দেখা যায়?
এক প্রান্তীয় অমরা বিন্যাস পাওয়া যায় -
Leguminosae গোত্রের অমরা বিন্যাস-

Next steps