নিষেক পদ্ধতি ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন প্রক্রিয়াকে কী বলে?

ক parthenogenesis
খ amitosis
গ agamospermy
ঘ gametogenesis

সঠিক উত্তর: parthenogenesis

অপুংজনি (Parthenogenesis) ➞ যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পারথেনোজেনেসিস বা অপুংজনি বলে । হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পারথেনোকার্পি বলে । উদাহরণ - লেবু, কমলালেবু প্রভৃতি নিষেকক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যান্ড্রোজেনেসিস বলে ।অ্যাপোস্পোরি (Apospory) ➞ ডিম্বকের যেকোনো দেহকোষ থেকে ডিপ্লয়েড ভ্রুণথলি সৃষ্টি হতে পারে । ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ভ্রুণথলির ডিপ্লয়েড ডিম্বাণুটি হতে নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি । অ্যাপোস্পোরি প্রক্রিয়ায় সৃষ্ট উদ্ভিদ ডিপ্লয়েড হয় এবং মাতৃ উদ্ভিদের সমগুণসম্পন্ন হয় । Hieracium উদ্ভিদে এরূপ হতে দেখা যায় ।অ্যাডভেনটিটিভ এমব্রায়োনি (Adventitive embryony) ➞ ডিম্বকের ডিম্বক ত্বক বা নিউসেলাসের যেকোনো কোষ হতে ভ্রুণথলি গঠন ছাড়াই ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাডভেনটিটিভ এমব্রায়োনি ।অ্যাপোগ্যামি (Apogamy) ➞ ডিম্বাণু ছাড়া ভ্রুণথলির অন্য যেকোনো কোষ থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোগ্যামি বলে । এক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি হয় । Allium এ এরূপ লক্ষ্য করা যায় ।
Bissoy MCQ

Related Questions

নিম্নের কোনটি নিষেক ক্রিয়া ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন করার প্রক্রিয়া ?
নিষেকক্রিয়া ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন প্রক্রিয়াকে যেটি বলা হয়-
নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলে?
নিষেক ক্রিয়া ছাড়া পুং গ্যামেট থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
নিষেক ছাড়া দ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়?

Next steps