বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি?
ক
চাকমা
খ
সাঁওতাল
গ
গারো
ঘ
মারমা
সঠিক উত্তর: চাকমা
বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃ - গোষ্ঠী ৪৫ টি। তার মধ্যে বৃহত্তম আদিবাসী হলো চাকমা। দ্বিতীয় অবস্থানে আছে সাঁওতাল । চাকমারা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার অঞ্চলে বসবাস করে। তাদের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক । তারা বৌদ্ধ ধর্মের অনুসারী। তাদের প্রধান ভাষা চাকমা বা চাঙমা। তারা গ্রামকে আদাম এবং গ্রামের প্রধানকে বলে কার্বরী। চাকমা সমাজের প্রধান হলো চাকমা রাজা।