নিচের কোনটি তৎসম শব্দ?
ক
দধি
খ
মুড়ি
গ
আম
ঘ
কলম
সঠিক উত্তর: দধি
তৎসম শব্দ: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ - তৎ মানে তার আর সম মানে সমান অর্থাৎ তার বা সংস্কৃতের সমান। যেমন: দধি, চন্দ্র, ভবন, পাত্র, মনুষ্য ইত্যাদি। তাই সঠিক উত্তর: দধি।