Hydra কোন ধরনের নেমাটোসিস্ট বিষাক্ত পদার্থ নিঃসরণ করে-

Hydra কোন ধরনের নেমাটোসিস্ট বিষাক্ত পদার্থ নিঃসরণ করে- Correct Answer স্টিনোটিল

হাইড্রাতে চার ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়(১) স্টিনোটিল বা পেনিট্র্যান্ট : Hydra-র চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই বৃহত্তম । এদের সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত, বাট প্রশস্ত এবং তিনটি বড় তীক্ষ্ণ বার্ব ও তিন সারি সর্পিলাকারে সজ্জিত অতি ক্ষুদ্র বার্বিউলযুক্ত । এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে ।(২) ভলভেন্ট বা ডেসমোনিম : এগুলো অপেক্ষাকৃত ছোট নেমাটোসিস্ট । সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং বন্ধ শীর্ষযুক্ত । ক্যাপসুলের ভিতর সূত্রকের একটি মাত্র প্যাঁচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক-স্ক্রুর মতো অনেকগুলো প্যাঁচের সৃষ্টি করে ।(৩) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট বা হলোট্রিকাস আইসোরাইজা : এর সূত্রক লম্বা সর্পিলাকারে সজ্জিত কাঁটাযুক্ত, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।(৪) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট বা অ্যাট্রিকাস আইসোরাইজা : এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট । সূত্রক লম্বা, কাঁটাবিহীন, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।
Bissoy MCQ

Related Questions

Hydra এর ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি?
Hydra-তে নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় থাকে? 
Hydra - এর কোন ধরনের নিমাটোসিস্ট হিপনোটক্সিন নিঃসরণ করে?
কোনটি Hydra-তে থাকে না? (Which of the following is not found in Hydra?)
নিম্নের কোনটি Hydra-তে নিডোব্লাস্ট বহন করেনা? (Which one of the following does not contain cnidoblast in Hydra?)
Hydra-র বহিঃত্বকের কোষ নয় কোনটি? (Which one is not the cell of epidermis of Hydra?)