রাডারে ব্যবহৃত হয়--
ক
মাইক্রো তরঙ্গ
খ
আলোক তরঙ্গ
গ
রঞ্জন রশ্মি
ঘ
গামা রশ্মি
সঠিক উত্তর: মাইক্রো তরঙ্গ
রাডার এমন একটি পদ্ধতি যা রেডিও তরঙ্গের ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা এবং দিক নির্ণয় করতে পারে। দূরের কোন বস্তুর অস্তিত্বের সম্পর্কে জানার জন্য যে যন্ত্রের ব্যবহার করা হয় তাকে রাডার বলা হয়ে থাকে। রাডার একটি সংক্ষিপ্ত শব্দ যেটার পূর্ণ রুপ হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এই রাডারের সাহায্যে ঘন অন্ধকার রাতেও দূরের বস্তুকে লক্ষ্য করা যায়। এর ফলে রাডার উড়োজাহাজের পাইলট কিংবা সামুদ্রিক জাহাজের ক্যাপ্টেনের তৃতীয় নয়ন হিসেবে কাজ করে।