কার্বলিক সাবান তৈরিতে ব্যবহৃত হয় ?
কার্বলিক সাবান তৈরিতে ব্যবহৃত হয় ? সঠিক উত্তর ফেলন
কার্বলিক এসিড তথা ফেনলে একটি -OH মূলক/গ্রুপ রয়েছে। এটি এসিড নামে পরিচিত হলেও এতে কোন এসিড মূলক/কার্বক্সিল মূলক -COOH নেই। ফেনল কার্বলিক এসিড নামে পরিচিত। এটি বিষাক্ত প্রকৃতির সাপ তাড়াতে ব্যবহার করা হয়।* কার্বলিক সাবান তৈরিতে ফেনল ব্যবহৃত হয়।*CH5OH ফেনল অম্লধর্মী। কারণ ফেনলে -OH গ্রুপ বেনজিন বলয়ে অর্থো-প্যারা নির্দেশক। অর্থাৎ রেজোন্যান্স এর মাধ্যমে ফেনল বেনজিন বলয়কে সক্রিয় করে অর্থো-প্যারা অবস্থানে ইলেকট্রন এর ঘনত্ব বৃদ্ধি করে। -OH এ O এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় বন্ধন জোড় ইলেকট্রন O এর দিকে টেনে নেয়। ফলে O আংশিক ঋনাত্মক ও H আংশিক ধনাত্মক আধান প্রাপ্ত হয়। ফলে -OH বন্ধন দূর্বল হয়ে H পরমাণু প্রোটন হিসেবে বিচ্যুত হয় বলে ফেনল অম্লধর্মী।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025