নন-রিডিউসিং কার্বোহাইড্রেট কোনটি ?

নন-রিডিউসিং কার্বোহাইড্রেট কোনটি ? সঠিক উত্তর সুক্রোজ

• রিডিউসিং শ্যুগার বা বিজারক শর্করা : যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড (-CHO) বা কিটোন (=CO) গ্রুপ থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং শ্যুগার বা বিজারক শর্করা বলে । যেমন - গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ প্রভৃতি । এরা বেনেডিক্ট দ্রবণ ও ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয় ।• নন-রিডিউসিং শ্যুগার বা অবিজারক শর্করা : যেসব কার্বোহাইড্রেটে একটিও মুক্ত অ্যালডিহাইড (-CHO) বা কিটোন (=CO) গ্রুপ না থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না তাদেরকে নন-রিডিউসিং শ্যুগার বা অবিজারক শর্করা বলে । যেমন - সুকরোজ, ট্রিহ্যালোজ, পলিস্যাকারাইড প্রভৃতি । সুকরোজ α    -D গ্লুকোজের ১নং কার্বনের OH এবং β-D ফ্রুক্টোজের ২নং কার্বনের OH থেকে এক অণু পানি অপসারিত হয়ে একটি অক্সিজেন ব্রিজ (-O-) তৈরি হয় । এর ফলে এদের মুক্ত -CHO বা C=O গ্রুপ থাকে না । এদেরকে প্রাথমিক অবস্থায় আর্দ্রবিশ্লেষণের প্রয়োজন হয় । এরপর অন্য যৌগকে বিজারিত করতে পারে ।
Bissoy MCQ

Related Questions

কোনটি ননরিডিউসিং সুগার ?
নিজের কোনটি কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম নয়?
নিচের কোনটি কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম নয়?
কোনটি কার্বোহাইড্রেট ?
নিম্নের কোনটি পলিস্যাকারাইড কার্বোহাইড্রেট ?
কোনটি কার্বোহাইড্রেট তৈরি করতে সক্ষম? 
উদ্ভিদকোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরী কোনটি?
এক অণুবিশিষ্ট কার্বোহাইড্রেট কোনটি?